কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সুমনা ভট্টাচার্য্য

জীবন

          
১
উড়েছে দুজনেই
আজ একসাথে ছাদে
একজনের ওড়া শেষ
সাক্ষী এক চিলতে সুতো

নেই নির্ভরতা
অদৃশ্র্য লাটাই- এ
ফিঙের স্বপ্ন
উড়বে আরো

২
বনভূমি মুছে ফেলে
সুদৃশ্য অট্টালিকা
নাচঘর নাটমন্দির
বিলাসবহুল জীবন

শাখা প্রশাখার বিস্তার
ফুল ফল যায় হারিয়ে
বট গাছ আঁকড়ে ধরে কার্নিশ
আবার অরণ্যে ফেরা...
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন